ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

চট্টগ্রামে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে আগুন

#

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  3:21 PM

news image

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে কয়েকদিন ধরেই অস্থির হয়ে উঠেছে ডিম ও ব্রয়লার মুরগির বাজার। গত কয়েকদিনের ব্যবধানে খুচরা ও পাইকারি পর্যায়ে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা। চলতি বছরের শুরুতে ১৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছিল ব্রয়লার মুরগি। মাসের শেষে এসে তা বিক্রি হয় ১৫৫ টাকায়। এরই মাঝে গত শনিবার (১১ ফেব্রুয়ারি) এক লাফে ৪৫ টাকা বেড়ে প্রতিকেজি মুরগি বিক্রি হয় ২শ’ টাকায়। তবে বর্তমানে আরও ১০ টাকা বেড়ে মুরগির দাম ঠেকেছে ২১০ টাকায়।এতে বাচ্চা ও ফিডের দাম অস্বাভাবিক বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে উৎপাদন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন রিয়াজউদ্দিন বাজার বহদ্দারহাট ও পাহাড়তলীর ডিম আড়তদার ও মুরগি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, পোলট্রি ফার্মের সাথে জড়িত সকল ধরনের পণ্যের দাম বাড়তির কারণে ফার্মের মালিকরা তেমন ব্রয়লার মুরগির চাষ করেননি। ফলে বাজারে মুরগির সংকট দেখা দিয়েছে।

গতকাল শনিবার বহদ্দারহাট বাজারে গিয়ে দেখা যায়, বাজারের ডিমের আড়তে পর্যাপ্ত পরিমাণ ডিম রয়েছে। প্রতি ডজন লেয়ার মুরগির ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায়, হাঁসের ডিম ডজন ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে।ব্রয়লার মুরগি কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা বেড়ে ১৮০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে।পাশাপাশি সোনালি মুরগি কেজিপ্রতি ৬০ টাকা বেড়ে ২৭০ থেকে ২৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। একইসাথে বেড়েছে দেশি মুরগিরও দাম। গতকাল কেজি ৪৮০ থেকে ৫৪০ টাকা ধরে দেশি মুরগি বিক্রি হয়েছে। বাজারের এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহ আগেও যারা ব্রয়লার মুরগি কিংবা ডিম কিনেছিলেন, তেমন ক্রেতারা বাজারে প্রশাসনের তদারকিকে দায়ী করছেন। এতে দোকানে দোকানে মুরগি ও ডিমের দাম নিয়ে চলছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তর্ক বিতর্ক এদিকে, সবজির বাজারে খানিকটা স্বস্তি থাকলেও ঝাঁজ কমেনি কাঁচা মরিচের। একইসময়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। যদিও বিক্রেতারা বলছেন, পুরো ফেব্রুয়ারিজুড়ে বাজারদর থাকবে এমন ঊর্ধ্বমুখী।

নগরীর বাজার ঘুরে দেখা গেছে, দুই একটা সবজি ছাড়া প্রায় সব সবজির দাম ৫০ টাকার ওপরে। আবার কিছু সবজির দাম ১শ’ টাকা করে বিক্রি হচ্ছে। বাজারে প্রতিকেজি লাউ ৪০ টাকা, টমেটো ৩০ টাকা, বরবটি ১শ’ টাকা, সিম ৫০ টাকা, ফুলকপি ৩০ টাকা, ঢেঁড়স ১শ’ টাকা, বেগুন ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শালগম ৪০ টাকা, মূলা ৩০ টাকা এবং শিমের বিচি ১শ’ টাকা। বহদ্দারহাট আসা মো: বাবুল নামের এক ক্রেতা দৈনিক মুক্ত খবর কে বলেন, ‘গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিলো কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা। এখন বলছে ১৮০বা২০০ টাকা। ডিমের দাম বলছে ডজন ১৪০ টাকা। এখন দেখছি মাংস ও ডিম খাওয়া স্বপ্নের ব্যাপার হয়ে যাচ্ছে। এমন হলে সাধারণ মানুষ সংসার চালাবে কিভাবে? তাছাড়া বাজারে প্রশাসনের কোন ধরনের তদারকি দেখা যাচ্ছে না।’ বাজারে করতে আসা ক্রেতা শামসু নাহার শিমু  দৈনিক মুক্ত খবর কে বলেন, ‘এগুলো সব সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে। সামনে রোজা আসতেছে। আর রোজা আসার আগেই এরা এ কাহিনী করতেছে। যাতে রমজানে আর দাম কমাকমি নিয়ে কেউ কিছু বলতে না পারে। সব সিন্ডিকেট। আর আমরা এই সিন্ডিকেটের যাতাকলে মরছি।যেটা ধরি সেটার দাম বাড়তি। কোন জিনিসটা কমদামে পাচ্ছি বলেন! আমাদের তো আয় নাই কিন্তু ব্যয় বাড়তেছে ইচ্ছেমতো যখন তখন। সরকারও ঘুমায় প্রশাসনও ঘুমায়। সবাই ঘুমে। কারও এসব দেখার দরকার নাই।’

বহদ্দারহাট ডিম ব্যবসায়ী মো.কাশেম দৈনিক মুক্ত খবর কে বলেন,বাজারের আড়তে ডিমের সংকট। আমাদের সেখান থেকে বাড়তি দামে কিনতে হয়েছে। কাজেই সব খরচ সমন্বয় করে ১৩৫ থেকে ১৪০ টাকায় ডিম বিক্রি করতে হচ্ছে।’ বহদ্দারহাট মুরগি ব্যবসায়ী কবির হোসেন সওদাগর দৈনিক মুক্ত খবর কে বলেন, ‘বাজারে তো ব্রয়লার মুরগিও তেমন নেই। এক সপ্তাহ ধরে সাতকানিয়া, লোহাগাড়া থেকে কোন ব্রয়লার মুরগি আনতে পারছি না। নানা অনুষ্ঠান বেড়ে যাওয়ার কারণেও এক সপ্তাহ ধরে বাজারে ব্রয়লার মুরগির সংকট চলছে। অনেক অর্ডারও নিতে পারছি না। ডিম ও মুরগির দাম আপাতত কমার আর সম্ভাবনা দেখছি না।’ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নির্ধারিত বাজার তথ্যে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৪৫ টাকা বেড়ে ১৮০ থেকে ২২০ টাকায় এবং দেশি মুরগি কেজিপ্রতি ১২ শতাংশ বেড়ে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজিতে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ২৫ শতাংশ বেড়ে হালিপ্রতি লেয়ার মুরগির ডিম ৪৩ থেকে ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যার প্রতি ডজন ১২৯ টাকা থেকে ১৪১ টাকা দরে নির্ধারণ করেছে এই প্রতিষ্ঠান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম