ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

চট্টগ্রামে বৈশাখের প্রথম বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২২,  3:54 PM

news image

প্রতিদিনের মতোই বুধবার দিনের শুরুটা স্বাভাবিক ছিল। কিন্তু ভোর ৬টা ৪০ মিনিটের দিকে আকাশে আঁধার নেমে আসে। সঙ্গে ঠান্ডা বাতাস বইতে থাকে। এর মধ্যেই কালো মেঘে সকালের আলো মুছে যেতে যেতেই পৌনে ১০টার দিকে অঝোরে বৃষ্টি শুরু হয় বন্দর নগরী চট্টগ্রামে। আর বিজলি চমকানোর সঙ্গে বজ্রপাতের শব্দে সময়টা ভয়ঙ্করে রূপ নেয়। তবে এই বৃষ্টিতে চট্টগ্রামবাসীর মনে প্রশান্তি আসলেও বৈশাখের প্রথম কালবৈশাখীর বেশ রুদ্ধমূর্তি ছিল। সাম্প্রতিক সময়ে পবিত্র রমজান মাস গ্রীষ্মে শুরু হওয়ায় রোজাদারদের বেশ বেগ পোহাতে হয় গরমে। এদিকে গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাভিশ্বাস চরমে ছিল চট্টগ্রামবাসীর। তবে বুধবার সকালের হঠাৎ বৃষ্টিতে সেই হাঁসফাঁস থেকে স্বস্তি মিলে।

আর এ কারণে সাহরি খাওয়ার পর নামাজ শেষে ঘুমিয়ে পড়া নাগরিকদের সকালের ঘুম বেশ ভালোই হয়েছে। এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ঝড়-বৃষ্টি চলমান রয়েছে । এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল- দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্য সব অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার (২০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এদিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়। এছাড়াও বলা হয়েছে, উপরের নির্ধারিত সময়ে দেশের দক্ষিণ/দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম