ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  11:37 AM

news image

দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে এ জনসভা শুরু হয়। এরপর আগত অতিথিরা সকাল ১০টায় আসন গ্রহণ করেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় তিনি জনসভায় যোগ দিবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ১১টা ৫০ মিনিটে অতিথিরা বক্তব্য দিবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এর আগে, জনসভাস্থলে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। মিছিলে মিছিলে কানায় কানায় পূর্ণ হতে শুরু করে কেইপিজেড মাঠ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম