ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৩,  4:20 PM

news image

চট্টগ্রামে আকবর শাহ থানাধীন বেলতলী ঘোণা এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, তদন্ত কমিটিতে বাকি ছয় সদস্যের মধ্যে থাকবেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সিটি করপোরেশন মেয়রের প্রতিনিধি, সিডিএ’র প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, আকবরশাহ থানার ওসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি। গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, আকবরশাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকায় বিকাল ৫টা ৪৫ মিনিটে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় খোকা (৪৫) নামে একজন নিহত হন। তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির দাফনের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম