ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

চট্টগ্রামে টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৩,  10:56 PM

news image

পৌনে ২ ঘণ্টা পর চট্টগ্রাম নগরীতে রেললাইনের পাশে টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে নগরীর দেওয়ানহাটের ওই টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করে। পরে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।এর আগে দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ জানান, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় ২ ঘণ্টা পর ওই টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মী। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয় জনতাও আগুন নেভানোর কাজে যোগ দেন। এদিকে রেললাইনের পাশে ওই গোডাউনে আগুন লাগায় সারা দেশের সঙ্গে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয় বলে জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম। পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম