ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে জেলের জালে উঠে এলো মর্টারশেল

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৫,  5:04 PM

news image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক জেলের জালে উঠে এসেছে একটি মর্টারশেল। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়, তা জানা যাবে বুধবার। জানা যায়, প্রতিদিনের মতো শিকলবাহা খালে জাল নিয়ে মাছ ধরতে যান স্থানীয় জেলে মাহবুব আলম। মঙ্গলবার বিকেলেও তিনি একইভাবে খালে জাল ফেলেন। ওই সময় জালে টান লাগলে তিনি পানিতে নেমে লোহার বর্জ্য (স্ক্র্যাপ) সদৃশ বস্তু তুলে আনেন। জেলে মাহবুব আলম সেটি বিক্রি করতে গেলে লোকজন নিতে না চেয়ে পুলিশকে খবর দেন। এ সময় স্থানীয়রা এটি দেখতে ভিড় জমান। পরে পুলিশ গিয়ে এটি ঘিরে রাখেন। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘জেলের জালে আটকা মর্টারশেলটি ১২০ মিলিমিটারের মতো হবে। এটি পরীক্ষা-নীরিক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। আপাতত আমরা এটি ঘিরে রেখেছি। বুধবার এটি পরীক্ষার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম