ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.৯৬ শতাংশ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:35 PM

news image

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ। এসময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৩৮ জনের মধ্যে সাতকানিয়ার ৪, বাঁশখালীর ২, আনোয়ারার ২, পটিয়ার ৬, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ২, হাটহাজারীর ২, ফটিকছড়ির ৪, মীরসরাইয়ের ৩, সীতাকুণ্ডের ২ ও সন্দ্বীপের ২ জন রয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ১০৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম