ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চট্টগ্রামে একদিনে আরও ৫৭৪ জনের করোনা শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:48 PM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৪১ জনের মধ্যে লোহাগাড়ার ৯, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৭, আনোয়ারার ৭, চন্দনাইশের ৯, পটিয়ার ৬, বোয়ালখালীর ১১, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১১, হাটহাজারীর ১৬, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম