ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

চট্টগ্রামে একদিনে আরও ৫৩ জন করোনা রোগী শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  10:56 AM

news image

চট্টগ্রামে একদিনে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮২ শতাংশ। বৃহস্পতিবার (৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। জানা গেছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৪৭ জন নগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬০৭ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৯৫৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৪৯ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম