ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের পাহাড়তলীতে ১৫ হাজার লিটার সয়াবিন জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মে, ২০২২,  8:51 PM

news image

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পাহাড়তলীতে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার দুপুর ১২টার দিকে পাহাড়তলীর সিরাজ স্টোর নামের একটি দোকান থেকে এসব তেল জব্দ করা হয়। এসময় ধরা পড়ে তেল মজুতের ভয়াবহ চিত্র। সিরাজ স্টোর নামের একটি দোকানের ২টি গুদাম থেকে জব্দ করা হয় ১৫ হাজার লিটার সয়াবিন। যা ছিল ১ হাজার কার্টন ভর্তি। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান,

দাম বাড়ার পর বাড়তি মুনাফায় বিক্রির জন্য তেলগুলো মজুত করা হয়েছিল। তাই অভিযুক্ত ব্যবসায়ীকে সতর্ক ও জরিমানা করা হয়। পাশাপাশি এসব তেল বিক্রিতে তদারকি করবে অধিদপ্তর। অবশ্য, অভিযুক্ত ব্যবসায়ী মজুতের কথা স্বীকার করলেও দাবি, বিক্রি বন্ধ রাখেননি। তবে এমন মজুতদারির বিরুদ্ধে ক্ষোভ জানান খোদ ব্যবসায়ী নেতারাও। এর আগে রোববার নগরীর ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সে অভিযান চালিয়ে একটি গোপর কুঠুরিতে মেলে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম