ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চট্টগ্রামেও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  10:47 AM

news image

ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। নগরীতে তেমন একটা প্রাদুর্ভাব দেখা না গেলেও উপজেলায় গত কয়েকদিনে উল্লেখযোগ্য হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। যার অধিকাংশই শিশু। চট্টগ্রাম মেডিকেলের শিশুস্বাস্থ্য বিভাগের ডায়রিয়া কর্নারে বুধবার ভর্তি ছিলো ১০ শিশু। স্বাভাবিক সময়ের চেয়ে খুব বেশী না হলেও সংশ্লিষ্টরা বলছেন, গরমের এই সময়ে বাড়ছে ডায়রিয়া বা পেটের পীড়ায় আক্রান্ত শিশুর সংখ্যা।  নগরীর চেয়ে উপজেলা পর্যায়ে তুলনামূলক বেশি ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী কার্যালয়ের তথ্যের বরাতে জানান,

গত তিনদিন ধরে প্রতিদিন গড়ে ১শ জনের উপরে ডায়রিয়া রোগী বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।  চমেক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জগদীশ চন্দ্র দাশ বলছেন, গরমে খুব দ্রুত সময়ে খাবার নষ্ট হয়ে তার মাধ্যমে যেমন পেটের পীড়া দেখা দেয় তেমনি, রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় সামান্য অপরিচ্ছন্নতায় জীবাণুতে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। পানিশূণ্যতা দূর করতে আক্রান্তদের বেশি বেশি স্যালাইনসহ পুষ্টিকর তরল খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এদিকে স্বাস্থ্য বিভাগের আশ্বাস, রোগী বাড়লেও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে হাসপাতালগুলোতে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম