ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

চকরিয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৩,  5:24 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়িঘের কর্মচারী খুন হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজ ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে ও চিংড়িঘের কর্মচারী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৭-৮ দিন আগে জমির উদ্দিনের মালিকানাধীন চিংড়ি ঘেরের রান্নাঘরের সৌরবিদ্যুতের বাতি নিয়ে যায় পার্শ্ববর্তী এহছানের মালিকানাধীন চিংড়িঘেরের কর্মচারী আজিজ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিংড়িঘরে যাওয়ার পথে জমির উদ্দিনের কর্মচারী মো. ইসহাক বাতি ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করে আজিজের কাছে। এক পর্যায়ে বাকবিতন্ডার জেরে ইসহাক তার কোমরে থাকা ছুরি বের করে আজিজের পেটে ঢুকিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় আজিজ। ঘটনার পরপরই ঘাতক ইসহাক পালিয়ে যায়। ইসহাক চিরিঙ্গা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের কবির আহমদের ছেলে। পরে স্থানীয় লোকজন আজিজকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. সিরাজুম মুনির বলেন, আজিজের পেটের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত আজিজের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম