ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৫,  5:22 PM

news image

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের খুটাখালী সংরক্ষিত বনে বন্যহাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় মো. ইলিয়াস (৪৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়। রবিবার বিকাল ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আবু ছিদ্দিক (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুম নগর এলাকার আব্দুল গণির ছেলে। আহত ইলিয়াস (৪৫) ওই এলাকার আবুল হোছেনের ছেলে। হাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় শ্রমিকেরা বাগান পরিষ্কার করতে যায়। সাথে বিটের কয়েকজন ফরেস্ট গার্ড ও ছিল। কাজ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা বাড়ী ফেরার পথে নরফাঁড়ি নামক এলাকায় পৌঁছলে হঠাৎ বনের ভিতরে ওৎপেতে থাকা একটি বন্যহাতি প্রথমে ইলিয়াসকে শুঁড় দিয়ে আছড়ে মেরে আহত করে। পরে পেছনে থাকা আবু ছিদ্দিককে পায়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে। চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম