ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা গাজীপুরের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

ঘোড়াঘাটে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২২,  4:38 PM

news image

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় ওমর ফারুক (৩৮) নামে এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনার ট্রাকের হেলপার এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ওমর ফারুক গাইবান্ধা, ফুলছড়ি, গুণভরী গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানা পুলিশের পিকআপ চালকের দ্বায়িত্বে ছিলেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালিন ডিউটি করছিলেন এক দল পুলিশ সদস্য। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথরবোঝায় একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয় তাকে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাকিমপুর-ঘোড়াঘাট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত পুলিশ কনস্টেবল ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকের চালক ও আটক ট্রাকের সহকারীর নামে একটি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম