ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ঘূর্ণিঝড় ‘রিমাল’ বাংলাদেশ ত্যাগ করবে কখন, জানাল আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৪,  8:13 PM

news image

ঘূর্ণিঝড় ‘রিমাল’ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরের পর এটি বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। আব্দুর রহমান বলেন, ‘উপকূলীয় এলাকা এখন অশান্ত রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’ এই আবহাওয়াবিদ জানান, আজ ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘রিমাল প্রবল ঘূর্ণিঝড় ছিল, আইলার মতো ট্র্যাক অনুসরণ করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না।’ মৌসুমি বায়ু প্রবাহের কারণে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে বলেও জানান এই আবহাওয়াবিদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম