ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ড্রেজারডুবির ঘটনায় ৭ শ্রমিকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২২,  11:11 AM

news image

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহিন মোল্লা (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে এক হাজার ফুট গভীরে সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। পরে সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে আট শ্রমিক নিখোঁজ হন।

এদিকে তাদের মধ্যে আবদুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা, আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, রহমান ফকিরের দুই ছেলে মো. আল-আমিন ফকির ও তারেক মোল্লা, নুরু সরদারের ছেলে আলম সরদার ও সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারীর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তারা সবাই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের বাসিন্দা। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশাকরি নিখোঁজ অপর এক শ্রমিকের মরদেহও পেয়ে যাবো। আমাদের ডুবুরিদল তৎপরতা অব্যাহত রেখেছে। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে আরও দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম