ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পশ্চিমবঙ্গে ছয়জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৪,  5:42 PM

news image

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে গতকাল সোমবার বিকেল পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পূর্ব বর্ধমানে বাবা-ছেলে ঝড়ের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। খবর আনন্দবাজারের। রাজ্যে ঘূর্ণিঝড়টির তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার রাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে রেমাল। কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়ে। উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকালও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। গতকাল সকালে বৃষ্টির কারণে কলকাতার মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে লোকজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম