ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু মার্কিন সেনার বিরুদ্ধে ব্রিটিশ নারীকে নিপীড়নের অভিযোগ, তদন্ত হস্তান্তর নিয়ে বিতর্ক মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প ‘আলোচনা চেয়ে ভ্যান্সের চিঠি পাঠানো ইতিবাচক পদক্ষেপ’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যে যে নিয়ম মানতে হবে

ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৩,  4:46 PM

news image

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (১৩ মে) রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে শুক্রবার রাত থেকে চাঁদপুরের সাথে ঢাকাসহ সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি-এর নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। জানা যায়, সর্বশেষ শনিবার বিকেল সাড়ে ৫টায় ফেরি কাকলি নরসিংহপুর ফেরিঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে।

এরপর আর কোনো ফেরি আসেনি। হঠাৎ রাত ৮টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন নদীর উভয়পাড়ে আটকে থাকা মালবাহী ট্রাকের চালকরা। ট্রাকচালক তাজুল ইসলাম বলেন, মাদারীপুর থেকে চট্টগ্রামে যাব। এখানে এসে হঠাৎ করে জানতে পারলাম ঘূর্ণিঝড় মোখার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত হওয়ার কারণে বিপাকে পড়েছি। তবে ঘাট কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটটি বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৮ ও ১০ নম্বর বিপদ সংকেতের আওতাধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া অবধি ফেরি চলাচল বন্ধ থাকবে। চাঁদপুর-শরীয়তপুর রুটে পাঁচটি ফেরি চলাচল করে। এর মধ্যে রয়েছে- রো রো ফেরি ডা. গোলাম মাওলা ও মাঝারি আকৃতির ফেরি কাকলি, ফেরি চেতুকি, ফেরি কুমারী, ফেরি কামিনি, ফেরি কিশোরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম