ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম, কক্সবাজারের সব ফ্লাইট বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৩,  6:24 PM

news image

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট আবহাওয়াজনিত কারণে চট্টগ্রাম, কক্সবাজারের সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩ মে ও ১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর এর সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, বাতিল ফ্লাইটগুলো কীভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে, চটগ্রাম, কক্সবাজার বন্ধ হয়ে গেলেও ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। কামরুল ইসলাম বলেন,

চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে৷ তবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রসঙ্গত, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার ঝুঁকি বিবেচনায় রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক দুর্যোগ সতর্কতা বিষয়ক সংস্থা গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কো–অর্ডিনেশন সিস্টেম (জিডিএসিএস)। জাতিসংঘ ও ইউরোপীয় কমিশনের একটি সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক হচ্ছে জিডিএসিএস। সংস্থাটি বলছে, মোখার ঝুঁকিতে রয়েছে ২৮ লাখ মানুষ। এদের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের ২০ লাখ এবং বাংলাদেশের রয়েছে প্রায় আট লাখ মানুষ। এই অবস্থায় কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৮ নম্বর মহাবিপদ সংকেত (পুন) আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত (পুন) চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  রোববার (১৪ মে) সকাল ১০ দিকে মোখা উপকূলে আঘাত হানতে পারে। সে সময় এর গতিবেগ থাকতে পারে ২০৪ কিলোমিটার পর্যন্ত। জলোচ্ছ্বাস হতে পারে দুই মিটার উঁচু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম