ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

#

১০ মে, ২০২৩,  4:35 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষকদের বেশকিছু নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতোমধ্যে সংস্থাটির সরেজমিন উইংয়ের পরিচালকের সই করা একটি চিঠি সব জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আগামী ১২ অথবা ১৩ মে এর মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। এসময়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনাগুলো হলো-

১। পাকা ধান (৮০ শতাংশ), পরিপক্ব আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান।

২। কৃষকদের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার সতর্কতামূলক তথ্য মাঠে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা।

৩। সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য কৃষকের পাশে থাকা।

৪। আবহাওয়া সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য বিএএমআইএস পোর্টাল অনুসরণ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম