ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

ঘুমন্ত পরিবারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২৩,  4:29 PM

news image

রাস্তার পাশে নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিল একটি পরিবার। এ সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতবাড়িতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও তার মেয়ে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন বাবাও। মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, গণেশ চন্দ্র রবি দাস, তার স্ত্রী ফুল রানী রবি দাস (৪২) ও মেয়ে রাধিকা রানী রবি দাস (১২) নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিলেন। কিন্তু হঠাৎ একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফুল রানী রবি দাস ও তার মেয়ে রাধিকা রানী রবি দাস। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বসতঘরে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। এছাড়া গুরুতর আহত হন বাবা গণেশ। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে  গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম