ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য

ঘুমন্ত দম্পতির ওপর পেট্রোল ছুঁড়ল দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২২,  4:52 PM

news image

নওগাঁর পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ী গ্রামে দুর্বৃত্তের ছোঁড়া আগুনে মারাত্মক দ্বগ্ধ হয়েছেন রিপন (২৪) ও হালিমা (২০) নামের এক দম্পতি। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার সময় এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান। এসময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল মিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুঁড়ে মারে। আগুন মুহূর্তের মধ্যে ঘরে ছড়িয়ে পড়ে।

শরীরে আগুন ধরে গেলে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৭০ থেকে ৮০ ভাগ ঝলসে গেছে। পত্নীতলা থানার ওসি শামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম