ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  8:06 PM

news image

পাকিস্তানের মাটিতে বাবর আজমদের হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। ১৭ বছর পর পাকিস্তানে খেলতে এসে ইংলিশরা টেস্ট সিরিজ় জিতল ৩-০ ব্যবধানে। চতুর্থ দিনে জয়ের জন্য ৫৫ রানের প্রয়োজন ছিল বেন স্টোকসদের। সেই রান তুলতে চতুর্থ দিন সকালে মাত্র ৩৮ মিনিট সময় নেয় ইংলিশরা, মাঠ ছাড়ে ৮ উইকেটের জয় নিয়ে। বেন ডাকেট ৮২ রান ও অধিনায়ক স্টোকস অপরাজিত ছিলেন ৩৫ রানে। এর আগে, করাচিতে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩০৪ রান করে পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩৫৪ রান। দ্বিতীয় ইনিংসে অভিষিক্ত রেহান আহমেদের ইতিহাস গড়া বোলিংয়ে বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। অভিষেকেই সবচেয়ে কম বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তার ঘুর্ণিতে পাকিস্তান গুটিয়ে যায় ২১৬ রানে। ফলে ইংল্যান্ড পায় ১৬৭ রানের লক্ষ্য, যা অনায়াসেই করে ফেলে সফরকারীরা। প্রথম ইনিংসে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচসেরা।  সিরিজ সেরার পুরস্কারটাও ওঠেছে তার হাতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম