ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঘন কুয়াশার চাদরে কুয়াশায় ঢাকা দিনাজপুর

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  5:07 PM

news image

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। এতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ।  সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।  তিনি জানান, আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।  জানা যায়, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়): ১১.০, সৈয়দপুর ১৪.২, রংপুর ১৪.৭, ডিমলা (নীলফামারী) ১৩.৫, রাজারহাট (কুড়িগ্রাম) ১২.৬, বদলগাছি (নওগাঁ) ১৩.৩, বগুড়া ১৪.২, রাজশাহী ১১.৮, যশোর ১৪.০ ও চুয়াডাঙ্গায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।  জেলার বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম