ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৩,  4:48 PM

news image

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম