ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ঘণ্টায় ১২২ মাইল গতিতে ব্রিটেনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইউনিস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:44 PM

news image

গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস ব্রিটেন ও আয়ারল্যান্ডে আঘাত হেনেছে। আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২২ মাইল গতিতে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে রয়টার্স। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। লন্ডনে বাতিল করা হয়েছে অর্ধশত ফ্লাইট। ব্রিটেনের আবহাওয়া অফিস জানিয়েছে, আটলান্টিকের কেন্দ্রস্থলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইউনিস প্রবল ঘূর্ণি নিয়ে আজোরস থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিল। ঝড়টি ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে এবং কর্নওয়ালের ওপর আছড়ে পড়েছে। ওয়েলসে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এবং গাছগু ভেঙে পড়ায় এক লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লন্ডনে প্রবল বাতাসের কারণে ও২ এরিনার কাপড়ের তৈরি সাদা গম্বুজযুক্ত ছাদ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই ও২ এরিনাতে রোলিং স্টোনস থেকে বিয়ন্স ও রিহানার মতো তারকাদের কনসার্ট হয়েছিল। ঝড়ের কারণে যুক্তরাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। রেল কোম্পানিগুলো যাত্রীদের ঝড়ো আবহাওয়ায় যাত্রা না করার আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম