ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

গ্লোবাল টি-টোয়েন্টি: ছাড়পত্র পেলেন সাকিব-লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

২০ জুন, ২০২৩,  4:40 PM

news image

কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তবে সাকিব ছাড়পত্র পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর জন্যও। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।  তিনি বলেছেন, ‘সাকিব এনওসি নিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য কানাডাতে। ও নিয়েছে এটা ২০ জুলাই থেকে ০৬ আগস্ট পর্যন্ত। লিটনও নিয়েছে। ও সেম ওই ২০ জুলাই থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। বোর্ড থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন তো কোনো ন্যাশনাল ডিউটি নাই, যখন যাচ্ছে। হেড কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এই সময়টাই খেলতে পারলে যে ফরম্যাটেই খেলা হোক খেলুক। আমরা চাই, ওয়ার্ল্ড কাপের আগে যত কম্পিটিটিভ গেম খেলতে পারে। এখানে আইপিএলে কী করেছে না করেছে সেটা কোনো ক্রাইটেরিয়া না। খেলার সুযোগ এসেছে আমরা দিয়েছি। ইন্টারন্যাশন্যাল টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে খেলুক।’ অবশ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি লিগে খেললে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার শঙ্কাও থাকে। এই যেমন আইপিএল খেলতে এসে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ অধিনায়ক কেন উইলিয়ামসন। সেক্ষেত্রে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সাকিব ও লিটনের ইনজুরির বিষয়ে তারা সতর্ক কিনা? এ বিষয়ে জালাল বলেন, ‘না, আমাদের সময় আছে বলে দিয়েছি। সেপ্টেম্বরের ফার্স্টের দিকে এশিয়া কাপ শুরু হবে। আগস্টের ২০ তারিখের মধ্যে তারা ঢাকায় থাকবে। আবার টিমের সঙ্গে জয়েন করতে পারবে। আরও ১০ দিন থাকবে। এখানে কোনো সমস্যা নেই। তারা খেলবে।’ ‘ইনজুরিতে তাদের কোনো সমস্যা নাই। ফাস্ট বোলারদের ইনজুরি দেখা যায় বেশি। এবং লিটন ও সাকিবকে দেখা যাচ্ছে, ওই রকম ইনজুরি প্রবণ না। হয়তো দেখা যায়, খেলতে খেলতে ব্যথা পেয়েছিল আঙুলে সেটা ভিন্ন। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, শর্টার ফরম্যাট সে জন্য আমরা অ্যালাউ করেছি’ —যোগ করেন তিনি। সাকিব অবশ্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার পর শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলবেন। সাকিবকে সেখানে খেলতেও ছাড়পত্র দেওয়া হয়েছে, ‘লিটন হয়তো আগে চলে আসবে। সাকিব যেটা আছে, এলপিএল খেলতে যাবে। আশা করছি, এলপিএল থেকে ২০ আগস্টের মধ্যে চলে আসবে। হয়তো তার আগেও চলে আসতে পারে। যদি আমরা মনে করি, তাহলে আগেই চলে আসবে। এইভাবে ক্লিয়ারেন্স নিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম