ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি বাংলাদেশের রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাকিস্তানের আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরাইলের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত বাংলাদেশের কাছে হারের পর নির্বাচকদের এক হাত নিলেন শহীদ আফ্রিদি ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি খুলনায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

গ্রেপ্তার দেখানো হবে মির্জা ফখরুলকে : ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  12:49 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাকে রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে ডিএমপি। আজ রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। মো. ফারুক হোসেন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে। এ ছাড়া গতকাল শনিবার সহিংসতার ঘটনায়ও নতুন করে মামলা হবে। সব মিলিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’ এদিকে ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, মির্জা ফখরুলকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে আজ সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সকাল সাড়ে ৯টায় আটক করে নিয়ে যায়। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসিটিভি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় ঢুকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায়। রাহাত আরা বেগম বলেন, ‘অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।’ গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম