ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক

গ্রেনেড হামলা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

#

২২ আগস্ট, ২০২২,  3:09 PM

news image

ক্যাপসনঃ জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) বিকাল  ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মুরশীদ আবেদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'বঙ্গবন্ধু হত্যা একটি শারীরিক হত্যা নয়, এটি ছিল একটি আর্দশিক হত্যা। ষড়যন্ত্রকারীরা তার আর্দশকে হত্যা করতে পারেনি।' তিনি সকলকে বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে দেশ গঠন এবং সকল ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, '১৫ই আগস্ট ও ২১ এ আগস্ট একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর চেতনা নিয়ে দেশ ও জাতি গঠন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।' সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শেরেবাংলা হলের প্রভোষ্ট আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর, পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সহকারী রেজিস্ট্রার দিদার হোসেন খান, সহকারী লাইব্রেরিয়ান মধুসূদন হালদার, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি জসিম উদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য রফিকুল ইসলাম সেরনিয়াবাত ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মল্লিক। অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচানের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপূর্বে এসোসিয়েশনের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম