ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৬,  5:03 PM

news image

গ্রিসের ত্রিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্রিসের একাধিক স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোররাতে ‘ভিওলান্তা’ নামের ওই বিস্কুট কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় কারখানায় রাতের শিফটে কর্মরত শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন। প্রথমে চারজন কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।মৃতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। আহতদের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে পত্রিকাগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর গ্রিসজুড়ে শোকের ছায়া দেখা দিয়েছে। সরকার হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম