ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৯ পয়সা

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  10:34 PM

news image

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের দামবৃদ্ধির এ তথ্য জানানো হয়। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম সমন্বয় করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। গত ৮ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুৎ সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। এরপর ইউনিটপ্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম