ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

গ্রাহকের ২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতি, নিঃস্ব গ্রাহকরা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২২,  2:27 PM

news image

ছবি : সংগৃহীত

লাখে প্রতি মাসে গ্রাহক পাবেন প্রায় ১৪শ' টাকা। এমন লাভের প্রলোভন দেখিয়ে ব্যবসা করে যাচ্ছিল ২০১১ সালে নিবন্ধিত প্রতিষ্ঠান শাহ সুলতান মাল্টিপারপাস কোয়াপারেটিভ সোসাইটি। প্রতিষ্ঠানটি শুরুর দিকে লভ্যাংশ পরিশোধ করায় হুহু করে গ্রাহক বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে নরসিংদীর চার উপজেলায় শাখা সম্প্রসারণ করে গ্রাহকদের থেকে ডিপোজিট সংগ্রহ করতে থাকে প্রতিষ্ঠানটি। তারপর কয়েক হাজার গ্রাহকদের থেকে প্রায় দুইশ’ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয় প্রতিষ্ঠানটি। ফলে এখন সঞ্চয় হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা। ভুক্তভোগী একজন বলেন,

করোনা আসার পর অফিস খোলা থাকে, আবার বন্ধ থাকে। তারা কেউ অফিসে আসে, আবার আসে না। পরে দেখি তারা অফিস বন্ধ করে এখন নিখোঁজ। এছাড়া এক বৃদ্ধ বলেন, পথের ফকির হয়ে পড়ছি। আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না। আমি এখন বিপদের মাঝে পড়ছি। আমার টাকাও পাই না। বিষয়টি নিয়ে গত ১২ মার্চ ২৫ জনের বিরুদ্ধে জেলার পলাশ থানায় মামলা করে ভুক্তভোগীরা। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিষ্ঠানটির প্রধানসহ জড়িত ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আর তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা সমবায় কর্মকর্তার। নরসিংদী জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবাল বলেন, বিধি অনুযায়ী সমিতির নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। প্রতিষ্ঠানটির যত সম্পত্তি রয়েছে তা বিক্রি করে গ্রাহকদের আমরা বণ্টন করে দিতে পারব। একই মালিকানায় শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজসহ বিভিন্ন ভুঁইফোড় প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানটির। -সূত্র: চ্যানেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম