ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  4:20 PM

news image

চলতি বছরের জুলাই মাসের ১৯ তারিখ থেকে সারা দেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং ব্যবস্থা চালু করে সরকার। সে হিসেবে প্রতিদিনই এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করে আসছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। তবে নির্দেশনায় এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা থাকলেও গ্রামে বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকত না। এবার গ্রামাঞ্চলে নির্দিষ্ট একটা সময়ে লোডশেডিং থাকবে না বলে ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোনো লোডশেডিং থাকবে না। এ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মেধ্য বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও সব স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকগুলো ৯ থেকে ৪টা পর্যন্ত খোলা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। উল্লেখ্য, গত মাসে বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম