ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

গ্যাস সংকটের কারণ জানালেন নসরুল হামিদ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  9:28 PM

news image

শীত ও অবৈধ লাইনের কারণেই গ্যাসের বেশি সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি। নসরুল হামিদ বলেন, ‌‘আগামী দুই বছরের মধ্যেই দেশের সব গ্রাহককে প্রিপেইড গ্যাস মিটারের আওতায় আনা হবে।’এ সময় শিগগিরই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে বলেও আশ্বাস দেন নসরুল হামিদ। তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে গ্যাসের যে সংকট আছে, আমরা আশা করছি আগামী দুই-একদিনের মধ্যেই তা কমে অনেক ভালো অবস্থায় আসবে। এটা আমাদের জন্য একটি সুখবর। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম