ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৬,  8:03 PM

news image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি সাততলা আবাসিক ভবনের গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ মিস্ত্রি রাকিবকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। দগ্ধরা হলেন- মিস্ত্রি রাকিব (৩৪), তার সহকারী সুমন (২২) ও রাজন (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে আসা রাকিবের ভাই সজিব জানান, দক্ষিণ কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি সাততলা আবাসিক ভবনে রাত ৩টার দিকে গ্যাস লাইন পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ভবনের ওপর থেকে কে বা কারা সিগারেটের আগুন ফেললে গ্যাস লাইনে আগুন ধরে যায়। এতে রাকিবের শরীরে আগুন লেগে যায়। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে রাকিবের দুই সহকারী গ্যাস লাইন বন্ধ করে দেন। তবে এরই মধ্যে রাকিবের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে রাকিবকে ভর্তি করা হয় এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম