ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ ব্যস্ত সড়কে জ্বলে উঠছে আগুন!

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  4:08 PM

news image

গাজীপুরে লাইনের লিকেজ থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। ঘটছে ব্যস্ত সড়কে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডও। দিনের পর দিন এমন ঝুঁকিপূর্ণ গ্যাস অপচয়ের পরও মেরামতের খবর নেই কর্তৃপক্ষের। শনিবার (১৬ জুলাই) ফাঁকা রাস্তায় জ্বলে ওঠে আগুন! আতঙ্কিত বাসিন্দাদের বুঝতে বাকি নেই যে গ্যাস লিকেজ থেকেই হঠাৎ এই আগুন। এটা তো গেল একদিনের ঘটনা। গত ১১ দিন ধরে প্রায় আধা কিলোমিটার রাস্তার পাশের কয়েকটি পয়েন্টে অতিরিক্ত মাত্রায় অপচয় হচ্ছে গ্যাস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সম্পদরক্ষা ও দুর্ঘটনা রোধে দ্রুতই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জানা গেছে, বেশ কয়েকটি স্থানে রয়েছে এমন গ্যাসের লাইন লিকেজ। এসব জায়গায় প্রতিনিয়ত অপচয় হচ্ছে গ্যাস। কালিয়াকৈরের শিল্প-অধ্যুষিত হরিনহাটি এলাকা। চন্দ্রা পল্লী বিদ্যুৎ থেকে মাটি কাটা রেলগেট ব্যস্ততম আঞ্চলিক লিকেজের আশপাশের বসতবাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ দিয়েও ঢুকছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ওই সম্পদ। এতে হরিণহাটি দিঘীরপাড় মহল্লার বেশ কয়েকটি পরিবার পড়েছে বিপাকে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড এড়াতে পালাক্রমে পাহারা দিচ্ছেন আতঙ্কিত বাসিন্দারা। এদিকে গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী মো. শাহজাদা ফরাজী বলেন, পুরো লাইনেই সমস্যা। দ্রুতই লিকেজ মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম