ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪,  2:27 PM

news image

আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটার বিল দ্বিগুণ করা হয়েছে। সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে এমনটি হতো না। নির্বাচন বর্জন করায় জনগণের ওপর শাস্তি হিসেবে মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করতো সরকার। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। অবাধ লুণ্ঠনের উদারহণ পৃথিবীতে বিরল। বুধবার (৩১ জানুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন,

রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা হচ্ছে। দলীয় ক্যাডার সিন্ডিকেটের খরচ জোগাতে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করছে সরকার। রাষ্ট্রীয় শক্তি নিয়ন্ত্রণে নিয়ে ধরাকে সরা জ্ঞান করছে সরকার। রিজভী বলেন, মিথ্যা বানোয়াট কথা বলার জন্য আওয়ামী লীগের মন্ত্রীদের পুরস্কার দেওয়া যেতে পারে। কত হাজার কোটি আত্মসাতের পর দুনীতি হিসেবে গণ্য করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন। তার বক্তব্য প্রমাণ করে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। এই বিএনপি নেতা বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা যে মিথ্যা ও সাজানো, তা শাহজাহান ওমরের বক্তব্যে স্পষ্ট। কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা করেছে অভিযোগ করে রিজভী এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কালো পতাকা মিছিল থেকে সারাদেশে বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৫৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। রিজভী আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলে পরিণতি কী হবে সেটা জেনেই অবাধ-সুষ্ঠু নির্বাচন দেয় না সরকার। সত্য ন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরই বিএনপির দোসর হিসেবে প্রচার করছে আওয়ামী লীগ। সরকার বলে বেড়ালেও উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের আগ্রহ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম