ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে জ্বালানি বিভাগের ব্যাখ্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৩,  10:37 PM

news image

রাজধানী ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় প্রাকৃতিক গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার পর সেসব এলাকায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়। ওই পোস্টে বলা হয়, ‘গত ২৪ এপ্রিল (সোমবার) রাত আনুমানিক সাড়ে ১০টা হতে ১১টার মধ্যে ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলিরোডসহ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পরার অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের ১৪টি ইমারজেন্সি টিম এ সকল এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রদান করে।’ পোস্টে আরও বলা হয়, ‘একই সাথে যে সমস্ত ডিসট্রিক্ট রেগুলেটিং স্টেশনের (District Regulating Station-DRS) মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সে সকল ডিআরএস থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয়া হয়। তৎপ্রেক্ষিতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।’বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শিল্প-কারখানা বন্ধ থাকাসহ স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাসের ব্যবহার হ্রাস পাওয়ায় গ্যাস সরবরাহ লাইনে চাপ কিছুটা বৃদ্ধি পায়। বর্তমানে গ্যাসের সরবরাহ লাইনে চাপ স্বাভাবিক রয়েছে এবং গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাস ও গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম