ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গোল্ডেন আইকন অ্যাওয়ার্ড পাচ্ছেন কেট উইন্সলেট

#

বিনোদন ডেস্ক

১০ আগস্ট, ২০২৪,  4:22 PM

news image

সুইজারল্যান্ডে জুরিখ চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। এ উৎসবে অভিনেত্রীর নতুন ছবি ‘লি’ প্রদর্শিত হবে। মার্কিন গণমাধ্যম ভারাইটি জানিয়েছে, কেটকে সম্মানিত করা হবে ৭ অক্টোবর। গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার খবরে কেট উইন্সলেট বলেন, ‘আমাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ। প্রদর্শনের জন্য আমার সিনেমা “লি”কে নির্বাচিত করার জন্যও কৃতজ্ঞতা। সিনেমার সঙ্গে যুক্ত সবার সঙ্গে খবরটি ভাগাভাগি করে নিতে চাই।’ কেট উইন্সলেটকে পুরস্কার প্রদান প্রসঙ্গে জুরিখ উৎসবের আর্টিস্টিক পরিচালক ক্রিশ্চিয়ান জানজেন বলেন, ‘কেট উইন্সলেট চলচ্চিত্রের সত্যিকারের আইকন। তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় সব কাজ দিয়ে সারা দুনিয়ার দর্শকের মন জন করেছেন। এ ছাড়া তিনি অনেক ব্লকবাস্টার সিনেমারই অংশ ছিলেন।’ এদিকে নতুন সিনেমা ‘লি’তে মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেন। সিনেমাটিতে যুদ্ধের ময়দানে লি মিলারের দুঃসাহসী ভূমিকা তুলে ধরা হবে। এতে কেট উইন্সলেট ছাড়াও অভিনয় করেছেন কেট সলোমন, ট্রয় লাম, অ্যান্ড্রু ম্যাসন প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৪ সালে মাত্র ১১ বছরে ‘হ্যাভেনলি ক্রিয়েচার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কেটের। তবে ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান। এ সিনেমায় অভিনয় করে মাত্র ২২ বছর বয়সে অস্কারে মনোনীত হন কেট। পরে ‘আইরিশ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘লিটল চিলড্রেন’, ‘স্টিভস জবস’, ‘দ্য রিডার’ ইত্যাদি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম