ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

গোলের জোয়ার তুলেছে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০২৩,  4:47 PM

news image

ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম‍্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে পেয়ে গোলের জোয়ার তুলেছে ইংল্যান্ড। নর্থ মেসিডোনিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।  বুকায়ো সাকা’র হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন হ্যারি কেইন। আর একটি করে গোলের দেখা পান মার্কাস রাশফোর্ড ও কেলভিন ফিলিপস। নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে নর্থ মেসিডোনিয়াকে আতিথ্য জানায় ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ শানায় সাউথগেটের শিষ্যরা। ম্যাচের ২৯ মিনিটে ডেডলক ভাঙেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। লুক শ’র চমৎকার কাট ব‍্যাকে বল পেয়ে যান কেইন। আর তাতে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এ নিয়ে জাতীয় দলের হয়ে টানা ছয় ম‍্যাচে জালের দেখা পেলেন কেইন। ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। কাইল ওয়াকারের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন আর্সেনালের এই ফরোয়ার্ড। এর সাত মিনিট বাদেই দলের তৃতীয় গোলটি করেন র‍্যাশফোর্ড। কেইনের বাড়িয়ে দেয়া বলে অনায়াসেই জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় থ্রি লায়ন্সরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় ইংলিশরা। ম্যাচের ৪৭ মিনিটে ট্রেন্ট অ‍্যালেজান্ডার-আর্নল্ডের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় ও দলের ৪র্থ গোলটি করেন সাকা। এর চার মিনিট পর আরেকটি গোলে ক‍্যারিয়ারের প্রথম হ‍্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৬৪তম মিনিটে গোল উৎসবে যোগ দেন ফিলিপস। জ‍্যাক গ্রিলিশের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় উল্টো বিপদ ডেকে আনেন মেসিডোনিয়ার এক ডিফেন্ডার। ফাঁকা জালে অনায়াসেই বল পাঠান একটু আগেই বদলি নামা ফিলিপস। ৭৩তম মিনিটে সফল স্পট কিকে দলের সপ্তম গোলটি করেন কেইন। জন স্টোনস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল‍্যান্ড। এই গোলের পরপরই কেইনকে তুলে নেন স্বাগতিক কোচ। বাকি সময়ে আর জালের দেখা পায়নি থ্রি লায়ন্সরা। মেসিডোনিয়াও পারেনি ব‍্যবধান কমাতে। শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাউথগেটের শিষ্যরা। চার ম‍্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইংল‍্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম