ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

গোলাম দস্তগীর গাজী ও ডা. এনামকে ইসির শোকজ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৩,  8:16 PM

news image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের দুইজনকে আগামী ১ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। ঢাকা-১৯ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ডা. এনামুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বহু কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিয়েছেন এবং ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনী প্রচার করেছেন। যা নির্বাচনী আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮ (খ) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যদিকে নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি শেখ আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম