ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

গোলরক্ষকের হাঁটুতে লেগে চোট পাওয়া সৌদির ইয়াসির এখন সুস্থ

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  6:30 PM

news image

আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের দিনে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শেহরানি। সতীর্থ গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের সঙ্গে সংঘর্ষে চোয়ালের হাড় ভেঙে যায় তার। একই সাথে ছিটকে যান বিশ্বকাপ থেকেও। সেই ইয়াসিরকে নিয়ে সুসংবাদ দিল সৌদি ফুটবল ফেডারেশন। বুধবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তারা জানায়, ইয়াসিরের চোয়ালের অস্ত্রোপচার করা হয়েছে।

সফল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে মেসিদের এক আক্রমণ প্রতিহত করতে গিয়ে সতীর্থ গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের হাঁটুতে লেগে চোয়ালে আঘাত পান ইয়াসির। সঙ্গে সঙ্গে মাটিতে নুয়ে পড়েন তিনি। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। এ ঘটনায় ইয়াসিরের চোয়ালে স্ক্যান করা হয়। স্ক্যানে দেখা যায়, শাহরানির মুখের বাঁ দিকের একাধিক হাড় ভেঙে গেছে। শুধু  তাই নয়, চোয়ালের হাড় ভাঙা ছাড়াও ইয়াসিরের মুখের মধ্যে তীব্র রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে জার্মানিতে পাঠানো হয় ইয়াসিরকে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম