ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

গোবিন্দগঞ্জে তরুণীকে দল বেঁধে ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২২,  7:21 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে কলাবাগানে নিয়ে দল বেঁধে ধর্ষণ ও সব কিছু লুটে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নে গন্ধক গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও আব্দুল হাদী আকন্দের ছেলে মনির আকন্দ (৪৪)। পুলিশ জানায়,

জাহিদুল নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম করে আসছিলেন। একপর্যায়ে দেখা করার কথা বলে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ওই তরুণীকে ডেকে দরবস্ত ইউনিয়নের একটি কলাবাগানে নিয়ে জাহিদুল ও তার সহযোগীরা ধর্ষণ করেন। পরে মেয়েটির কানের দুল ও  গলায় থাকা সোনার গহনা ও নগদ টাকা লুট করে পালিয়ে যান তারা। এ ব্যাপারে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভিকটিম গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ‍‍প্রেমের ফাঁদে ফেলে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট করে নেওয়া গহনা ও টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা প্রতারক জিনের বাদশা গ্রুপের সদস্য। তারা কৌশলে মানুষকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারিত করে আসছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম