ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

গোপালগঞ্জে মিনিট্রাকের চাপায় অজ্ঞাত নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২৩,  5:27 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনি ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের কাশিয়ানী উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হচ্ছিল। এসময় ফরিদপুরের বোয়ালমারীগামী একটি মিনি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে ওই নারীর মস্তিক বিকৃত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম