ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২৫,  4:53 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি বাস ও সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চাপ্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় চাপ্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম