ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

গোপালগঞ্জে বাসের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২২,  10:27 PM

news image

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত নুরুল হক সিকদারের ছেলে নিয়ামুল সিকদার (২৮) ও একই উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের আমজাদ আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (৭)। মোস্তাইন সম্পর্কে নিয়ামুলের শ্যালক। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শ্যালক মোস্তাইনকে নিয়ে মোটরসাইকেলে করে জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন নিয়ামুল। তারা পাইককান্দি ফকিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম