ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

#

নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:21 AM

news image

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর শেখ (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে জেলা শহরের চর পাথালিয়া এলাকায় দোলা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক আলমগীর শেখের বাড়ি খুলনা শহরে।  প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর শেখ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দোলা পাম্প থেকে পেট্রল নিয়ে বের হচ্ছিলেন। এসময় খুলনাগামী একটা ট্রাক পেট্রোল নিতে পাম্পে ঢোকার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক আলমগীর নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম