ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

গোপনে বিয়ে করলেন বলিউড তারকা অদিতি-সিদ্ধার্থ

#

বিনোদন ডেস্ক

২৮ মার্চ, ২০২৪,  4:34 PM

news image

দীর্ঘদিন ধরেই জোর গুঞ্জন উড়ছে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি রাও হায়দারি। এমনকি প্রেমিক সিদ্ধার্থকে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও দেখা গেছে অদিতিকে। এবার জানা গেলো, গোপনে বিয়ে করেছেন এই প্রেমিক জুটি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথস্বামী মন্দিরে বিয়ে করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বুধবার সকালে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও নিজেদের বিয়ের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি তারা কেউ-ই। কিংবা তাদের বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। ২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। এরপর শোনা যায় এ জুটি সম্পর্কে রয়েছেন। এছাড়াও ২০২২ সালের ২৮ অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ ও অদিতি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছেলেবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তিন বছর পরেই আলাদা হন দুজনে। ২০০৭ সালে ডিভোর্স চূড়ান্ত হয় সিদ্ধার্থের। অন্যদিকে মাত্র ২১ বছরেই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। তবে চার বছর পর সেই বিয়ে ভাঙেন নায়িকা। ২০১৩ সালে আলাদা হন তারা দুজনে। সূত্র : এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম