ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

গোদাগাড়ীতে হেরোইনসহ ইউপি চেয়ারম্যানের বাবা আটক

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২২,  10:54 AM

news image

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাবাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তির নাম মজিবুর রহমান (৫৪)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত বলেন, মজিবুর ও তার ছেলে সোহেলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চলানো হয়। তিনি আরও জানান, এসময় তার বাড়ি থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম