ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

গৃহবধূকে তুলে আনতে গিয়ে বাঁশখালির এক বখাটে যুবক পেকুয়ায় আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২২,  12:01 PM

news image

চট্টগ্রামের বাঁশখালি উপজেলা পৌরসভা ৯নং ওয়ার্ডের মৃত আসহাব মিয়ার পুত্র মোহাম্মদ এনাম প্রকাশ মনছুর(৩০)নামের এক যুবককে আটক করেছে টইটংয়ের স্থানীয় জনতা।গতকাল (৪সেপ্টেম্বর) রাত দশটা বাজে কক্সবাজারস্থ পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের দরগাহ মোড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায় চট্টগ্রামস্থ বাঁশখালি উপজেলা পৌরসভা ৯নং ওয়ার্ডের ছাদেকের পুত্রবধূ তথা বাদশা মিয়ার স্ত্রী (পুতু- ছন্দনাম) বাপের বাড়ি বেড়াতে আসলে সেখান থেকে গাড়িতে করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় ওই মহিলার চিৎকার শুনে স্থানীয় জনতা মনছুরকে আটক করে চৌকিদারের মাধ্যমে টইটং ৫নং ওয়ার্ড প্রতিনিধির কাছে নিয়ে যায়। ভুক্তভোগী মহিলার ভাই আমান উল্লাহ বলেন;

আমি তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন দিয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টা জানিয়েছি, এই ঘটনা নিয়ে আমরা অত্যন্ত বিব্রতবোধ করছি। ওই মহিলার স্বামী বাদশা মিয়া বলেন; এই বখাটে মনছুর আমার স্ত্রীর শ্লীলতাহানি করে তুলে আনতে গিয়েছে খবর পেয়ে, আমি আমার মা-বাবাকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি,আমি তার উপযুক্ত শাস্তির দাবী করছি। ঘটনার বিষয়ে টইটং ৫নং ওয়ার্ড এমইউপি বলেন; আমি ছেলেটার ওয়ার্ড কাউন্সিলর এর সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, সমাধান করেছি। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি ফরহাদ আলী বলেন; ঘটনার বিষয়টা জানার পরে পুলিশ পাঠিয়েছি, তবে আমাদের ফোর্স যাওয়ার আগেই স্থানীয় জনপ্রতিনিধি উভয় পক্ষকে ডেকে বিষয়টা মিমাংসা করে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম